1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেট টেস্টেও জয়ের সুবাস নিয়ে শেষ দিনে বাংলাদেশ

মো. মতিউর রহমান:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭২ বার পঠিত

সিলেটের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১২১ রানে পিছিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। যেখানে তাদের হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। শেষ দিন ৩ উইকেট নিলেই পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাস রচনা করবে নাজমুল হোসেন শান্তরা।

এর আগে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। সিলেটে জিতলেই পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ দিকে ৪৩৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জবাবে দিনের শেষভাগে ২ ওভার ব্যাট করে কোন রান তুলতে পারেনি সফরকারীরা।

আজ চতুর্থ দিনের শুরুতে ভালো শুরু করেও দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজলকে ৬ রানে বিদায় দেন বাংলাদেশ পেসার নাহিদ রানা।

পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ২১ রান করেন আজান। ৪১ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। ওয়ানডে মেজাজে খেলে ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভালোভাবেই দিনের প্রথম সেশন শেষ করেন তারা। এ সময় পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১০১ রান।

এ দিকে বিরতির পরও জুটি বড় করার চেষ্ঠায় ছিলেন মাসুদ ও বাবর। ক্যারিয়ারের ৩২তম টেস্ট হাফ-সেঞ্চুরির পথে হাঁটতে থাকা বাবর। কিন্তু বাবরকে ৪৭ রানে থামিয়ে দিয়ে জুটি ভাঙেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান বাবর। মাসুদ-বাবর জুটি পাকিস্তানকে ৯২ রান উপহার দেন।

কিন্তু বাবরের বিদায়ে নতুন ব্যটার হিসেবে ক্রিজে এসে ব্যক্তিগত ৬ রানে বাংলাদেশ পেসার নাহিদ রানার শিকার হন সৌদ শাকিল। অন্যপ্রান্তে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলে ইনিংস বড় করার পথে ছিলেন মাসুদ। তবে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাইজুল।

তার লেগ স্ট্যাম্পের বল লেগ সাইডে খেলতে গিয়ে তাইজুলের বলে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মাসুদ। ১১৬ বলে ৮ বাউন্ডারিতে ৭১ রান করেন পাকিস্তান দলনেতা। চা-বিরতির আগে ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। বিরতির পরও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তারা। শতরানের জুটিতে বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলে দেন সালমান ও রিজওয়ান।

এদিকে বারবার বোলার পরিবর্তন করেও সাফল্য পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে ৮২তম ওভারে বাংলাদেশের মুখে হাসি ফোটান স্পিনার তাইজুল। দুর্দান্ত এক ডেলিভারিতে দলীয় ২৯৬ রানে সালমানকে বোল্ড করেন তিনি। ৬ চার ও ১ ছক্কায় ১০২ বলে ৭১ রান করেন সালমান। রিজওয়ানের সাথে ষষ্ঠ উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন সালমান।সালমানের আউটে ক্রিজে আসা হাসান আলিকে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। রানের খাতা খোলার আগে স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান। ৩০৪ রানে সপ্তম উইকেটের পতনের পর দিনের শেষ ১৬ বল বিপদ ছাড়াই শেষ করে টেস্ট পঞ্চম দিনে নেন রিজওয়ান ও সাজিদ খান।

সর্বশেষ ৭ উইকেটে ৩১৬ রানে দিন শেষ করে পাকিস্তান। ৮টি চারে রিজওয়ান ৭৫ এবং সাজিদ ৮ রানে অপরাজিত আছেন। বল হাতে তাইজুল ১১৩ রানে ৪টি, রানা ২টি এবং মিরাজ ১ উইকেট শিকার করেছেন।

 

প্রথম/সিলেট/মতিউর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর