1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৬ বার পঠিত

জৈন্তাপুরের সাংবাদিক জাহিদুল ইসলাম পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

 

স্টাফ রিপোর্টার: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ লাভ করেছেন জৈন্তাপুর উপজেলার তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

 

তিনি দৈনিক সিলেটের সংবাদ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

 

বুধবার (৩ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সদস্য বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ১০ জন সাংবাদিককে নতুন সদস্যপদ প্রদান করা হয়েছে, যার মধ্যে জাহিদুল ইসলামও অন্তর্ভুক্ত রয়েছেন।

 

দীর্ঘদিন ধরে তিনি পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন বলে জানানো হয়।

 

তার এ সদস্যপদ প্রাপ্তিতে স্থানীয় সাংবাদিক মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সন্তোষ ও আনন্দের অনুভূতি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর