1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লাখাইয়ে বাজারে কলমি-শাক নিয়ে সংঘর্ষে আহত-৩

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজারে   কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে সৃষ্ট সংঘর্ষে ৩জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র ঝুম্মন মিয়ার সঙ্গে একই গ্রামের জফু মিয়ার পুত্র করিম মিয়ার বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে এবং স্থানীয়দের মধ্যস্ততায় তা মিমাংসা হলেও পরবর্তীতে বৃহস্পতিবার আবারো সংঘর্ষের সুত্রপাত ঘটে।
এতে আবদুল খালেক এর পুত্র আলমগীর মিয়া (৩৫), আহাদ মিয়ার পুত্র আব্দুর রহমান (৩০) ও আবদুল বারিক এর পুত্র আব্দুল আজিজ (৪০)  আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আলমগীর মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে যানা গেছে।

এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে আবারও কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে উভয় পক্ষ কে সতর্ক করেন।

এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ এর সাথে আলাপকালে জানান ঘটনাস্থলে অবস্থান করছি এবং বিস্তারিত অবগত হয়েছি।অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর