1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

স্কুলের রাস্তা বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ, এমপির কাছে গ্রামবাসীর আবেদন

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়ার বিরুদ্ধে সংসদ সদস্যের (এমপি) কাছে গণস্বাক্ষর সংবলিত লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য সরকার বরাদ্দ হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে ২০২৪/ ২০২৫ অর্থ বছরে। ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়া প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করেছেন এবং রাস্তার কোনো কাজই করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে গ্রামবাসীরা দাবি করেন, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত সমূদয় অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, সুজন মিয়া বেপরোয়া ভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন । কিছুদিন আগে তিনি ইসলামি রিলিফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হলে তিনি তা তার নিজের ছেলে-মেয়ে, ভাই-ভাতিজাসহ নিকট আত্মীয়দের নামে সেই অর্থ উত্তোলন করেছেন বলে অভিযোগ ওঠে।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের কোনো প্রতিকার বা জবাবদিহি না থাকায় অভিযুক্ত সদস্য আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাই তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। বরাদ্দ আসার পরও রাস্তার কাজ না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সুজন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা গত বছরের কাজ। এ বিষয়ে কিছু বলতে চাই না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং শিক্ষার্থী ও জনস্বার্থে বিদ্যালয়ের রাস্তাটি দ্রুত নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর