1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরশাদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, “সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করতে হলে সচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।”

তিনি আরও বলেন, কন্যা সন্তানদের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত, বাল্যবিবাহবিহীন এবং সচেতন সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর