1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায়  উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।

রবিবার (৭ জুন) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস  চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজ সুনন্দা রায়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, জৈন্তাপুর, সিলেট-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি কর্মকর্তা, জৈন্তাপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোয়ার হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জৈন্তাপুর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রানী সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ রাজিব চক্রবর্তী, জৈন্তাপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুসনা।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, উন্নত কৃষি যন্ত্রপাতি ও কৃষকদের জন্য প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নরুল ইসলাম খান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার; অরুনাংশ দাশ, ভানু চন্দ্র নাথ, সমর মোহন ধর, নোমান আহমদ, কামরুন নাহার, সোহেব আহমদ, মো. জাবেল খলিল চৌধুরী, সানজিদা ইসরাত, সাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন, মোর্শেদা আক্তার, মো. সালেহ আহমদ, তামান্না আক্তার এবং মামুনুর রশিদসহ উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর