1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

“শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের মাঠে LIGHT Project-এর আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় । এ মেলার আয়োজন করে এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)।

অনুষ্ঠানে  ইরা’র নির্বাহী পরিচালক, ফাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, উপদেষ্টা  মানবিক সহায়তাকারী অ্যাক্টর,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মোহাম্মদ সাজেদ, ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান, নেপাল থেকে আগত ড. সোনিমা কর্মচারীয়া, পাবলিক হেলথ অফিসার শীতল সাকিয়া, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা সংস্থার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
বক্তারা তাদের বক্তব্যে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া যাবে না। একান্ত প্রয়োজন হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করে বাইরে যেতে হবে। বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা জলাশয়ে যাওয়া এবং মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে।

তারা আরও বলেন, হাওরাঞ্চলে কৃষক ও জেলেদের নিরাপত্তার জন্য প্রতিটি হাওরে পর্যাপ্ত সংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। হাওরে ছাউনি নির্মাণ করা হলে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি অনেকাংশে কমে আসবে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় বজ্রপাত ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যকেন্দ্র ৫টি স্টল তৈরির মাধ্যমে বিভিন্ন সচেতনতা মুলক বিষয় উপস্থাপন করা হয় এবং সকল অথিতি বৃন্দ স্টল পরিদর্শন করেন ও আলোচনা সভায় অতিথিবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা। বক্তারা বজ্রপাত সহ বহুমুখী দুর্যোগের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর