1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সদরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩১৫ বার পঠিত

সিলেট সদর উপজেলায় কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির নতুন বার্তা নিয়ে উপজেলায় শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ও কৃষকদের হাতে আধুনিক উদ্ভাবন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত ৬ দিন ব্যাপী মেলায় প্রদর্শিত হচ্ছে কৃষি খাতের নানা অত্যাধুনিক প্রযুক্তি ও সেবা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সদর উপজেলায় কৃষকের মাঝে পুনর্বাসন খাত হতে প্রাপ্ত বিভিন্ন ফসলের বীজ সার, ফলের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ২ হাজার কৃষকের মাঝে উফশি রোপা আমন ধান বীজ ও সার, ৭ শত ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি’র বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার ও বালাইনাশক, ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার, ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পিয়াজ বীজ, সার ও পলিশিট এবং ১ হাজার ৩ শত ৫০ টি ফল ও বৃক্ষের চারা বিতরণ করে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এছাড়াও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান, সিলেট সদর উপজেলা কৃষি অফিসার মো. শওকত জামিলপ্রমুখ।

উল্লেখ্য: মেলায় কৃষি খাতের সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বিভিন্ন ফসল, আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করছেন।

ছয় দিনব্যাপী এ আয়োজন কৃষকদের জন্য নতুন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

প্রথম/সিলেট/এমআর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর