1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫২ বার পঠিত

হযরত শাহজালাল (রহ.) মাজার ইস্যুতে সমালোচনা চলার মধ্যেই সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

আদেশে প্রত্যাহারের সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে এর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সাহসী উদ্যোগ নেন ডিসি সারওয়ার।

মাজারের তিনিট ডেগ সিলগালা ও নতুন দান বাক্স বসান তিনি।

শনিবার ডেগের ওপর সিসি ক্যামেরা বসান তিনি।

বছরের পর বছর ধরে মাজারের দান-খয়রাতের টাকার ভাগভাঁটোয়ার করে আসছিল মাজারের নিয়ন্ত্রণাধীন কিছু পরিবার।

দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে আয়-ব্যয়ের স্বচ্ছতা ফেরাতে সাহসী উদ্যোগ নেন সারওয়ার আলম। তার এ উদ্যোগকে সিলেটের সাধারণ মানুষ স্বাগত জানালেও একটি পক্ষ তার বিপক্ষে অবস্থান নেন।

এ অবস্থার মধ্যেই আজ ডিসি সারওয়ারকে বদলির আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব থাকাকালে র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রশংসা কুড়িয়েছিলেন সারওয়ার আলম। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বঞ্চিত কর্মকর্তা হিসেবে ২০২৪ সালে সরকারের পটপরিবর্তনের পর উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন সারওয়ার আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর