1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪২ বার পঠিত

শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শামীমা আক্তার।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এবং বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন বানিয়াচং উপজেলার ৩৬০টি সাব-সেন্টারের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫২০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৮ হাজার ১৭ জন শিশুসহ মোট ৬৫ হাজার ৫৩৭ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, “একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী।” তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি শিশু এর সুফল লাভ করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর