1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

লাখাইয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

লাখাইয়ে মোটরসাইকেল চুরির সংগে জড়িত সন্দেহে এক যুবক আটক।
লাখাইয়ে মোটরসাইকেল চুরির সংগে জড়িত সন্দেহে লুক্কো মিয়া (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার(২৮ জুন) বিকেলে উপজেলার বুল্লা বাজার থেকে থাকে আটক করা হয়েছে।

আটক লুক্কো মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বজলু মিয়ার পুত্র বলে জানা যায়।

স্থানীয় ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ দিন আগে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

চুরির এই ঘটনার সাথে সিংহগ্রামের লুক্কো মিয়া জড়িত রয়েছেন বলে এলাকায় জানাজানি হলে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে, এলাকায় অপরাধ প্রবণতা রোধকল্পে আজ রবিবার বিকেলে লুক্কো মিয়া বুল্লা বাজারে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যবসায়ীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই জানান, “এলাকায় চুরি ও অপরাধ রোধে ব্যবসায়ী ও এলাকাবাসী সর্বদা সচেতন। মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট অভিযোগে ওই যুবককে আটকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনাটি গত মার্চ মাসের এবং হবিগঞ্জ সদর উপজেলার।তাই এ বিষয়ে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর