1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান/কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন,

বৃক্ষের চারা, লেবুর চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক,

উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী ও সহ-সভাপতি মোশারফ হোসেন।

মোট ১ হাজার ৮০০ জন কৃষক সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সারও বীজ পেয়েছেন।
প্রত্যেক কৃষককে ২০ কেজি সার ( এমওপি,ডিএপি) ও ৫কেজি বীজ প্রদান করা হয়।

এ ছাড়া বৃক্ষ রোপণের অংশ হিসেবে ৪০০ জনের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
প্রত্যেকে পেয়েছে ৫টি চারা, ৫টি খুটি ও ২৫ কেজি গোবর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর