1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গ্রামীণ অর্থনীতি উন্নয়নে বিআরডিবির ভূমিকা প্রশংসনীয়- এমপি ডা. জীবন

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, গ্রামীণ অর্থনীতি জনগোষ্ঠীর আত্ম কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অঞ্চলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিআরডিবি।

বিআরডিবির মাধ্যমে বহু নারী-পুরুষ অর্থনৈতিক সাবলম্বি হয়েছেন। পশ্চাৎপদ নারী-পুরুষকে সাবলম্বি করতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার ( ৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বর্ণাঢ্য র ্যালি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ,

সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী।
সভায় বিপুল সংখ্যক নারী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর