1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। আমরা কাজ শুরু করেছি প্রত্যেকটা কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই।

শনিবার(১১ জুলাই) শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন হচ্ছে। তিনি কৃষকদের ভালবাসেন৷ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের কৃষক কার্ড দেয়া হয়েছে৷ এই কৃষককার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুবিধা পাবেন৷ প্রকৃত কৃষকরা যাতে এই কার্ড পান তা নিশ্চিত করা হবে৷ এখানে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেউ অনিয়ম করতে চায় সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।

চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কয়ছর আহমেদ বলন, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ তবে আল্লাহর রহমত এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। যদি হয়েই যায় তবে চিন্তার কোন কারণ নেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি আছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন ও দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছুফিমিয়াসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর