1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

​সুনামগঞ্জের শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিনিউটি সেন্টারে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মুহাম্মদ সিতু মিয়া এবং সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সুয়েব আহমদ জায়গীরদারের যৌথ সঞ্চালনায় উক্ত কমিটি গঠন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ।

​সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত পরিষদের উপদেষ্টা মুহাম্মদ রাজা মিয়া, ছলিব নূর বাচ্চু, ফয়জুর রহমান, সেলিম আহমদ,উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মহিলা সদস্যা মোছাঃ খাইরুনন্নেছা, সদস্য গোলাম জিলানী, মোঃ সবুজ মিয়া, তফজ্জুল হক,সামিদুল হক,শফিকুল ইসলাম,তোফাজ্জল হোসেন প্রমুখ।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন: সচেতন নাগরিক পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, মানবসেবার মহান আদর্শকে সামনে রেখেই ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা।

তাঁর লক্ষ্য শান্তিগঞ্জের কোনো অসহায় মানুষ যেন শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজের সচেতন ও মানবিক মানুষদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যেতে তিনি বদ্ধপরিকর।

সভায় সর্বসম্মতিক্রমে আফতাব আলীকে সভাপতি, কমর উদ্দিনকে সাধারণ সম্পাদক, আসাদ আলীকে সাংগঠনিক সম্পাদক এবং আজিমুল হককে কোষাধ্যক্ষ করে ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়ন কমিটি ঘোষনা করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর