1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে পাঁচজন এবং অস্ত্রসহ তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর