1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

টাকার অভাবে থমকে গেছে ভ্যানচালক উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

​বানিয়াচংএ উস্তার মিয়া (৩৮) পেশায় একজন কঠোর পরিশ্রমী ভ্যানচালক। প্রতিদিনের মতো ভ্যানের চাকা ঘুরিয়েই চলত তার ৬ সদস্যের পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনা। কিন্তু নিয়তির এক নির্মম পরিহাসে আজ থমকে গেছে সেই চাকা, বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের পথ।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ তারিখ সকাল ৮টায় প্রতিদিনের ন্যায় ভ্যান গাড়ি নিয়ে শরীফ উদ্দিন সড়কে বের হন উস্তার মিয়া। কিছুদূর যাওয়া মাত্রই একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই মারাত্মক দুর্ঘটনায় অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে গেলেও তার একটি হাতের ৩টি আঙুল গুরুতরভাবে পিষে ও ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ও সঠিক চিকিৎসা করালে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু বর্তমানে তীব্র আর্থিক সংকটের কারণে তার সেই প্রয়োজনীয় চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

​উস্তার মিয়া বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত তরিক মিয়ার ছেলে। ব্যক্তিজীবনে তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জনক। সন্তানরা সবাই এখনও অনেক ছোট এবং পড়াশোনা করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ হাসপাতালের শয্যায় ছটফট করায় ঘরে চলছে তীব্র অন্নকষ্ট। একদিকে নিজের চিকিৎসার বিপুল খরচ, অন্যদিকে সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার দুঃসহ দুশ্চিন্তা—সব মিলিয়ে ৬ সদস্যের পরিবারটি নিয়ে অত্যন্ত মানবেতর ও অবর্ণনীয় জীবনযাপন করছেন তিনি।

​চিকিৎসা শেষ করে আবারও যেন সন্তানদের মুখে হাসি ফোটাতে পারেন, সেজন্য উস্তার মিয়া ও তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ দেশের সকল বিত্তবান ও মানবিক হৃদয়বান ব্যক্তিদের কাছে জরুরি আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর