1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিশ্বকাপ ইতিহাসে প্রথম লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনক এক পরিসংখ্যানের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে একটিও শট নিতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।

শুধু নির্ধারিত সময়ই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্তও আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি। ফলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত শটহীন থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচজুড়ে বলের দখল, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণে আধিপত্য দেখায় স্পেন। তাদের উচ্চমাত্রার প্রেসিং ও সুসংগঠিত ডিফেন্সের সামনে কার্যকর কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিদের আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ।

প্রথমার্ধেও আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে এমন পরিস্থিতির মুখে পড়ল আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধেও সেই চিত্রের পরিবর্তন হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হলেও তাদের নামের পাশে একটি শটও যোগ হয়নি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় স্পেন। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, শিরোপা হারানোর পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলো আর্জেন্টিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর