1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর বিক্রি, ২৫ মণ মাছ জব্দ

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলার হাটবাজারগুলোতে দীর্ঘ দিন ধরে সামুদ্রিক ‘রূপচাঁদা’ নামে বিষাক্ত ও নিষিদ্ধ পিরানহা এবং আফ্রিকান মাগুর মাছ বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুড়াকড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ও ৪পিস পিরানহা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন ঢেলে গর্তে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম জানান, সাধারণ মানুষকে প্রতারিত করে বিষাক্ত ও নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর