1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয় উপজেলা ক্রীড়া কমিটির সভাপতি করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে। উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মো. কিবরিয়া।

আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এই কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
কমিটির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আবুল কাশেম নাঈম ও মো. কিবরিয়া বলেন, আমাদের উপর যে দায়িত্বভার অর্পন করা হয়েছে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সব সময় চেষ্টা করবো উপজেলার খেলাধুলা মান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলার সকল ক্রীড়ামোদী ও খেলোয়ারদের সহযোগিতা কামনা করেন তারা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর