1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

লাখাইয়ে সিংহগ্রাম গ্রামের বিশিষ্ট মুরুব্বি, লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি,পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন এর পিতা ধলাই মিয়ার(৯৫) বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৭-১৫ মিনিটে বাধ্যক জনিত রোগে ভোগে তাঁর নিজ বাড়ী সিংহগ্রাম এ ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়াইন্না ইলাহির রাজিউন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা বাদ আসর সিংহগ্রাম জামেমসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুম ধলাই মিয়ার ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন শোক প্রকাশ করেন।

প্রদত্ত শোকবার্তায় মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

যারা শোকবার্তা দিয়েছেন তারা হলেন খোয়াই ওয়াটার কিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ জেলা কমিটির পক্ষে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তাফাজ্জল সোহেল, লাখাই প্রেসক্লাবে এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি আবদুল হান্নান, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহিনুর রহমান মোল্লা শাহীন, সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর পক্ষে সভাপতি শাহ নাজিমূল হক,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবে এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সাংবাদিক কামরুল হাসান সুজন, আদর্শ সাহিত্য পাঠাগারের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের পক্ষে আহবায়ক আশীষ দাশগুপ্ত, সাংবাদিক সুমন আহমেদ বিজয়। প্রমূখ

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর