1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নবীগঞ্জে ভূমি দখলের পাঁয়তারার অভিযোগে দুই সহোদর কারাগারে

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৬০ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর ভূমি দখলের পাঁয়তারার অভিযোগে ভূমি প্রতিরোধ আইনের মামলায় হাজিরা দিতে গেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মীসহ দুই সহোদরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

তারা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আওয়ামীলীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও মো. নুর হোসেন (৪০)। আজ ২৮ জুলাই মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ এ তারা হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জর করে জেল হাজতে পাঠান। এদিকে আওয়ামীলীগ কর্মী আলী হোসেন গেল জুলাই বিপ্লবের পর থেকে নিজেকে বিএনপির লোক বলে এলাকায় পরিচয় দেন বলে জানা গেছে।

জানা যায়, একই ইউনিয়নের দক্ষিণ গ্রাম গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আদিল হোসেন গং এর মালিকানাধীন ইলিমপুর মৌজার আর এস ও নামজারী দাগ নং- ৫৭০ এ দেড় শতাংশ ভূমি জোর পূর্বক অবৈধভাবে দখল করে যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির রাস্তা করে দিতে স্থানীয় আওয়ামীলীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও তার ভাই মো. নূর হোসেন (৪০) উঠে পড়ে লাগেন।

এ নিয়ে উভয় পক্ষে দীর্ঘ ১০/১২ বছর মামলা মোকদ্দমা চলার পর বিষয়টি আপোষে নিস্পত্তি হয়। আপোষে নিস্পত্তি হওয়ার পর ২০২৫ সালের দিকে এ জমিটি দখলে নিতে আলী হোসেন গংরা আবার পাঁয়তারা শুরু করেন এবং হবিগঞ্জ এডিএম কোর্টে পর পর দু’টি মিথ্যা মামলা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদিল হোসেনের বোন মোছাঃ ডলি হোসাইন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ এ একটি মামলা (নং-সিআর-৩০৫/২০২৬) দায়ের করেন।

মঙ্গলবার সকালে এ মামলায় হাজিরা দিতে গেলে বিঞ্জ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদী মোছাঃ ডলি হোসাইন বলেন, এ জমিটি আমাদের পারিবারিক মৌরসী সম্পত্তি। প্রবাসী ছানু মিয়া গ্যাস ফিল্ডের কাছে তার বাড়ির রাস্তার ৩শতক ভূমি বিক্রি করে টাকা উত্তোলন করেন। এখন বাড়ির সামন দিকে রাস্তা করতে আমাদের মৌরসী ভূমি তার চাচাতো ভাই আলী হোসেন গংদের দিয়ে দখল করাতে চান এবং এডিএম কোর্টে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। অথচ তাদের বাড়ির পেছন দিকে সুপ্রশ্বস্থ রাস্তা রয়েছে। আমরা আদালতে মামলা করলে বিঞ্জ আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

ভূমির মালিক আদিল হোসেন বলেন, আমার মৌরসি জায়গার উপর পাকা ঘর রয়েছে। আলী গংরা আমার ঘর ভেঙে তার চাচাতো ভাইয়ের বাড়ির রাস্তা করতে চায়। আমরা তাই আইনের দ্বারস্থ হয়েছি।

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ছাদিকুর রহমান বলেন, বিবাদী পক্ষ ভূমি দখল করতে এডিএম কোর্টে অযথা মামলা দিয়ে হয়রানি করেন। বাদী পক্ষ আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করলে বিজ্ঞ আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

 

প্রথম/সিলেট/ওসমানীনগর/প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর