1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

বানিয়াচং প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

‘জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, গণভোটের আয়োজন এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিকেলে উপজেলা ভূমি অফিস মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে বড়বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খন্দকার মহল্লা সড়ক হয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে দেশপ্রেম, গণঅধিকার ও জাতীয় ঐক্যের আহ্বানে।
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর খন্দকার তালেব উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোফাজ্জল হোসাইন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও বানিয়াচং উপজেলা সাবেক আমীর মাওলানা তাসলিম আলম মাহদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শিবির সভাপতি আব্দুল্লাহ তালুকদার, জুলাই যোদ্ধা মো. রায়হান উদ্দীন এবং মো. আবু সাহেদ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে অসংখ্য তরুণ-যুবক বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাঁদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে জুলাই সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করারও আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি সৈয়দ আনহার নবী, সহ-সভাপতি শফিকুর রহমান ঠাকুর, ১নং ইউনিয়ন জামায়াত সভাপতি হাফিজ মাওলানা জাহেদুর রহমান, ২নং ইউনিয়ন সভাপতি ক্বারী আব্দুল মুহিত, ৩নং ইউনিয়ন সভাপতি মাওলানা নসিবুর রহমান, ৪নং ইউনিয়ন সভাপতি মো. ফয়জুল হক, ১নং ইউপি জামায়াত সেক্রেটারি শাহ মো. আলাউদ্দীন, ২নং ইউপি সেক্রেটারি আবুল কাশেম মাসুক লস্কর, ৩নং ইউপি সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৪নং ইউপি সেক্রেটারি মুস্তাক আহমদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর