1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা মডেল মসজিদের সামন থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা সভাপতি মুফতি শহীদুল পলাশীর সভাপতিত্বে এবং মাও. ইলিয়াছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি চায়। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। দেশবাসী চায় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ।”

 

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। দেশের মানুষ আর চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন ও ফ্যাসিবাদ দেখতে চায় না। তারা একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা চায়। গত কয়েক দশকে ক্ষমতাসীনদের ব্যর্থতা ও অপশাসনের কারণে জনগণের প্রত্যাশা বারবার ভঙ্গ হয়েছে। তাই গণহত্যাসহ সকল অন্যায়, মানবাধিকার লঙ্ঘন ও দুঃশাসনের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে রাষ্ট্রকে জিম্মি হতে দেওয়া যাবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ইনসাফ, মানবিক মর্যাদা ও জনকল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”

 

সমাবেশে বক্তব্য দেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুশ শহীদ, জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. সাজিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর