1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তারলাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার ভোর ৫টা ১০ মিনিটে উপজেলার বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ১,৫০০ (পনেরশত) টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আজম আলীর ছেলে মোঃ জুটন মিয়া (৩৮) এবং মধ্য সিংহগ্রামের মোঃ গাজন মিয়ার ছেলে মোঃ নাঈম হোসেন ওরফে আকাশ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জের (ওসি) শরিফ আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা সড়ক বাজার এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

লাখাই থানা ওসি শরিফ আহমেদ তথ্যের নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর