1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

 

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

 

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে জানা যায়, সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে অনেকেই নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেননি। এ কারণে আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application এর মাধ্যমে আবেদন করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

 

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর