1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান।

 

 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। ছবিটির ওপর লেখা ছিল—‘New US Territory’ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি।

 

ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শিগগিরই সংশোধন করা হবে।

 

তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে। অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব।

 

ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর