1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মাহফুজ গ্রেফতার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

লাখাইয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পাঁচ মাদক মামলার আসামি  মাদক কারবারি মাহফুজ মিয়াকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজ মিয়া ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

গতকাল  মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ২০২১ সালের ২১ জানুয়ারির একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মাহফুজ মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এএসআই ওয়াসিম ও এএসআই খায়রুল সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাহফুজ মিয়ার বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থান ওসি শরিফ আহমেদ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী এই বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর