1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার কৃতী সন্তান আবুল হাসিম।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রয়োজনীয়তার বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনগণের সেবা করার আগ্রহের কথাও মন্ত্রীকে অবহিত করেন।

এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম।

সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, “জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আমি সবসময় কাজ করে যেতে চাই। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

এ সাক্ষাৎকে জৈন্তাপুরের উন্নয়ন ও পৌরসভা বাস্তবায়নের দাবিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর