1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নৌযান শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে সুনামগঞ্জে র্যালী

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

দেশের সর্বাধিক ইঞ্জিন চালিত নৌযান সমৃদ্ধ জেলা সুনামগঞ্জ সহ সারাদেশে নৌযান শুমারি তথা সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে ২০ আগষ্ট থেকে ২৯ আগষ্ট পর্যন্ত। এ উপলক্ষে বুধবার দুপুরে র্যালী করেছে সুনামগঞ্জ জেলা পরিসংখ্যান অফিস। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র্যালী প্রদক্ষিণ করে জনগুরুত্বপূর্ণ এলাকা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুশফিকুর রহমান পারভেজ, জেলা শুমারি সমন্বয়কারীগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সুনামগঞ্জ পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুশফিকুর রহমান পারভেজ জানিয়েছেন, সকল ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে ২০ আগষ্ট থেকে ২৯ আগষ্ট পর্যন্ত। ইঞ্জিনবিহীন নৌকা শুমরির আওতা বহির্ভূত থাকবে। এর আগে গত ৪ থেকে ১৭ মে পর্যন্ত ইঞ্জিন চালিত নৌযানের তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী সারাদেশে ইঞ্জিন চালিত নৌযানের সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ৮শ ৮টি। তন্মধ্যে সুনামগঞ্জে দেশের সর্বাধিক ইঞ্জিন চালিত নৌযান সমৃদ্ধ জেলা। তালিকাকরণ কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় মোট ২৬ হাজার ৯৯টি ইঞ্জিন চালিত নৌকা পাওয়া গেছে।

তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহ কার্যক্রম সূচারুভাবে সম্পন্ন করার জন্য জেলাকে ৪টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। এই কার্যক্রমে ৪ জন জেলা শুমারি সমন্বয়কারী ৪৯ জোনাল অফিসার ও তিনশ ৫৩ জন গণনাকারী নিয়োজিত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর