1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তেলিরাইয়ে সড়ক-ড্রেনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

সবার সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ার কাজ চলছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ে তোলার কাজে অবশ্যই সফলতা আসবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা পরিদর্শনকালে সড়ক ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, “তেলিরাই একটি অবহেলিত ও অনুন্নত এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের গতি বাড়িয়ে অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।”

তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে তেলিরাই এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। সড়ক সম্প্রসারণের স্বার্থে এলাকার অনেক বাসিন্দা স্বেচ্ছায় নিজেদের ভূমি ছেড়ে দিয়েছেন। বৃহত্তর স্বার্থে এলাকাবাসীর এমন সহযোগিতাকে প্রশংসনীয় উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি মাত্র রাস্তার কারণে তেলিরাইবাসীকে দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরবাসীর এই দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সড়ক ও ড্রেন নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, শানর মিয়া, আজাদ মিয়া, এমদাই হোসেন, মো. আবুল কালাম আজাদ ও মো. শাহেদ আহমদসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্থানীয় এলাকাবাসী সিসিক প্রশাসকের তদারকি ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সড়ক ও ড্রেন নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর