1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত ছাত্র হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।

শিক্ষার্থী ও হোস্টেল সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে তাফসির ও শরীফ উদ্দিন নামের দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়রিটি নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল। একপর্যায়ে এ বিরোধের জেরে শিক্ষার্থীরা দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এতে পুরো হোস্টেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত একটি পক্ষের শিক্ষার্থীদের দাবি, ঘটনাটি শুধু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের অভিযোগ, ছাত্রশিবিরের কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তবে অন্য পক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর