1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট শিক্ষা বোর্ডের অনুমোদন: জৈন্তিয়াপুরে দুই প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

সিলেটের জৈন্তিয়াপুর উপজেলার দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। প্রতিষ্ঠান দুটি হলো রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

সিলেট শিক্ষা বোর্ডের পৃথক দুটি আদেশে এ অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ডের ১৭ আগস্ট ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪১.০১৪১.১৯.২২৪ অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪ অনুযায়ী রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।

এ কমিটিতে জনাব আবু সুফিয়ানকে সভাপতি করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন জনাব মো. নূর উদ্দিন, সিনিয়র শিক্ষক, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ—যাকে জেলা শিক্ষা অফিসার, সিলেট মনোনীত করেছেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন জনাব আলমগীর হোসেন, লক্ষীপুর, জৈন্তাপুর; তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মনোনীত করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ২০ আগস্ট ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৪০০.৮৯.০১৬১.২৫.৯৬২ অনুযায়ী জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

এ কমিটিতে জনাব মাসুক মিয়াকে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক, যাকে জেলা শিক্ষা অফিসার মনোনীত করেছেন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. আবদাল হোসেন রিমাল চৌধুরী, যাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের আদেশে বলা হয়েছে, উভয় অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্ষেত্রে বোর্ডের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদের মধ্যে গভর্নিং বডি গঠনে ব্যর্থ হলে মেয়াদ শেষে ওই অ্যাডহক কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।

জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তিয়াপুর; অ্যাডহক কমিটির সভাপতি জনাব মাসুক মিয়া এবং সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবকে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কমিটি গঠনের আগ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ অ্যাডহক কমিটিগুলো দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর