1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন-পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও দুর্গা চরণ দেবের ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

জানা যায়-সকালে গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব বসত ঘরের বাথরুমে গোসল করতে যান। বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিমা চন্দ্র দেব। এসময় অনিমা চন্দ্র দেবকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন নিপেশ। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। এদিকে মা ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর