
বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গণমানুষের সংগঠন চার মহল্লার (প্রথম রেখ, মিয়াখানী, ত্রিকর মহল্লা ও রায়ের পাড়া) “জাগ্রত যুব সমাজ”-এর ত্রি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আয়োজিত এ কাউন্সিলটি একটি এডহক কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি এবং সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। সভাপতি পদে জনাব মো. নুরুল ইসলাম ও ইমরান আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন মো. নুরুল ইসলাম। অন্যদিকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে শাহিনুর মিয়া এবং কোষাধ্যক্ষ পদে মো. মোতালিব মিয়া বিজয়ী হন।
নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন জনাব আব্দুল কদ্দুস অনু মিয়া, ইমরান আহমেদ চৌধুরী। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন এলাকার সাবেক পোস্টমাস্টার ও পঞ্চায়েত প্রধান জনাব আব্দুল কদ্দুস অনু মিয়া।
কাউন্সিল পরিচালনা ও তত্ত্বাবধানে এডহক কমিটির দায়িত্বে ছিলেন আব্দুল কাইয়ুম, ইকবাল মিয়া, মোবাশ্বের আহমেদ মবু, টেনু মিয়া, মাওলানা বদরুল আলম ও সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটি ও সংগঠনের সার্বিক কল্যাণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য দেন জনাব আব্দুর রহমান, গোলাপ উল্লাহ, আরজু মিয়া মাস্টার আবুল মনসুর তুহিন, শাহজাহান মিয়া, নুরুল ইসলাম, কামরুল ইসলাম ইমরান আহমেদ, ইকবাল মিয়া বদরুল আলম আনসারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।