1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ফ্রি আই ক্যাম্পে শতাধিক মানুষের চিকিৎসা

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

“জনপ্রতিনিধিত্ব হোক জনকল্যাণে”—এই প্রত্যয়কে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষায় ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ২২ জন রোগীকে পরবর্তী চিকিৎসার জন্য সিলেটের ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

রোববার (২৩ আগস্ট) বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাগরদিঘী পশ্চিম পাড়ে এ ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদের সার্বিক তত্ত্বাবধানে এবং ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও মেডিকেল টিমের পরিচালনায় দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে দূর-দূরান্ত থেকে আসা শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চোখ পরীক্ষা করান। চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। এ সময় পরীক্ষায় ছানি ধরা পড়া এবং অপারেশনের প্রয়োজন রয়েছে—এমন ২২ জন রোগীকে উন্নত চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়।

 

ফ্রি আই ক্যাম্পটি পরিদর্শন করেন বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। এ সময় তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি আক্রান্ত অনেক রোগী চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। এসব মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবাকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ প্রশংসনীয়। তাদের মতে, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং দুঃসময়ে তাদের সহযোগিতা করা। বানিয়াচংয়ের প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর