1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিদ্দিক আহমদের জয়

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

জাহিদুল ইসলাম : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) সিদ্দিক আহমদ।

 

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।

 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিদ্দিক আহমদ ১৬৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৫৮ ভোট পেয়েছেন। ফলে মাত্র ৬ ভোটের ব্যবধানে সিদ্দিক আহমদ নির্বাচিত হন।

 

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ে সকাল ৯টায় ভোট দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন। ভোটগ্রহণ চলাকালে ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সাধারণ সম্পাদক উসমান আলী ও নেতৃবৃন্দ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

 

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্ধারিত প্রক্রিয়ায় তিন কেন্দ্রের ব্যালট গণনা ও হিসাব সম্পন্ন করা হয়। পরে রাত ৯টার দিকে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে সভাপতি পদে ১৫৭ ভোট পেয়ে মতিউর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী পেয়েছেন ১৫৪ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে জয় আসে।

 

সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ১৩৪ ভোট। এছাড়া যুগ্ম সম্পাদক পদে কে এম এনায়েত উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুর রশিদ নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে নতুন নির্বাহী পরিষদ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি কেন্দ্রে মোট নয়জন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচিত প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নির্বাহী পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর