
আজ ২৪শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় গলহা উচ্চ বিদ্যালয়, মধ্যনগর, সুনামগঞ্জে
বাল্য বিবাহ সচেতনামূলক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বির্তক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মামুনুর রশিদ ও গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক হেমেন্দ্র কুমার তালুকদার।
সুশীলন সংস্থা মধ্যনগর ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন কমিনিউটি মোবিউলাইজার মোছাম্মদ নাজমুন নাহার।
বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি শিক্ষক জোহরা খাতুন, আব্দুল আল মাসুদ, মোহাম্মদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রাসেল বাবু, রিপা আক্তার, শুভ রঞ্জন এবং কর্মচারীবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মিলি রানী চন্দ। সবাইকে সংস্থার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর বলেন বাল্যবিবাহ শুধু সমাজের জন্য ক্ষতিকর কোন দিক নয় এটি সমাজের একটি ভয়ংকর ব্যাধি হিসাবে সমাজে বিস্তার করছে তাই সামাজিকভাবে বাল্যবিবাহ সচেতনতার মধ্য দিয়ে রোধ করতে হবে।