1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শিক্ষার গুণগত মান অখুন্ন রাখাই আমার লক্ষ্য- এমপি ডা. জীবন

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এল আর সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুণী ও মনীষী সৃষ্টি হয়েছেন । বর্তমানে সেই প্রতিষ্ঠানটি শিক্ষক সংকটসহ নানা দিক থেকে সমস্যায় জর্জরিত।

আমি চাই সেই সমস্যাগুলো কাটিয়ে
আবারও সেই উদ্যমে ফিরবে প্রতিষ্ঠানটি। পাঠদানের ক্ষেত্রে শিক্ষক যেমন থাকবেন আন্তরিক, ঠিক তেমনিভাবে অভিভাবকরা আরও সচেতন হতে হবে। আমি শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যেতে চাই। প্রয়োজনে বারবার আসব, বিদ্যালয়ে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে বসে করণীয় বিষয় ঠিক করব। সবাই স্ব-স্ব ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করলে তরুণ প্রজন্ম পরিবার ও দেশের সম্পদে পরিণত হবে। গতকাল সোমবার দুপুর ১টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাহেল এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন ও মখলিছুর রহমান আবু।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ বায়জিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু হাসান মমসাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, আজিজুল হোসেন খান বাবু, মাস্টার চনু মিয়া ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।
এসময় মরহুম আব্দুর রব এঁর পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র মারুফ আহমদকে বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
পরে বিদ্যালয় আঙ্গিনায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন প্রধান অতিথি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর