1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে এসজিএফএল অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটি

জাহিদুল ইসলাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৯৯ বার পঠিত

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ) নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপমহাব্যবস্থাপক (ডিএলও) মতিউর রহমান চৌধুরী।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মতিউর রহমান চৌধুরী পেয়েছেন ১৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাব্যবস্থাপক (আরএন্ডডি) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী পেয়েছেন ১৫৪ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন মতিউর রহমান চৌধুরী। অপর প্রার্থী ব্যবস্থাপক (কারিগরি) মোঃ জমির হোসেন পেয়েছেন ১৬ ভোট।

সকাল থেকে তিনটি ভোটকেন্দ্রেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে নির্ধারিত প্রক্রিয়ায় ব্যালট গণনা ও ফলাফল সমন্বয় করা হয়। পরে রাত ৯টার দিকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।

মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে আগামী দুই বছরের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর