1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খু’ন

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা সংক্রান্ত বিরুদ্ধে র জেরে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার করাব ইউনিয়ন এর মনতৈল গ্রামের নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর বেলা নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর এর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ৩জন আহত হয়।আহতরা হলেন নাসির উদ্দীন (৫৫), তাঁর পুত্র কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হাসান এর অবস্থা আংশকাজনক হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মৃত্যু বরন করেন বলে জানা যায়।

এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করে।বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর