1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমেরিকা প্রবাসী উজানীগাঁও গ্রামের সন্তান রুহুল আমিন শিপন।

 

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন শিপন বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছি। আমেরিকায় বসবাস করলেও আমার মন সবসময় পড়ে থাকত আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় জয়কলস ইউনিয়নের মানুষের কাছে। অতীতে আমার পরিবার ও আমি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও টানে আমেরিকা ছেড়ে আমি দেশে ফিরে এসেছি। আমার এই ফিরে আসার মূল উদ্দেশ্য—নিজের এলাকার মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করা।’

জনপ্রতিনিধিত্বকে মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার উল্লেখ করে রুহুল আমিন শিপন আরও বলেন, ‘জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ নয়; এটি মানুষের প্রতি একটি দায়িত্ব ও অঙ্গীকার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে আমি একটি স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত জয়কলস ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন শিপন বলেন, জয়কলস ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল।’ তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন এবং উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে গঠনমূলক সমালোচনা করবেন। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যার সমাধানে কাজ করব।’

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক বিষয়, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। রুহুল আমিন শিপন এসব প্রশ্নের জবাব দেন এবং সাংবাদিকদের বিভিন্ন পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশ্বাস দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর