1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মিল হক, ছাত্রদল নেতা দিপু হাসান প্রমুখ।

উদ্বোধনী সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও ভারপ্রাপ্ত মোঃ জসিম উদ্দিন চৌধুরী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর