1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ড. শাহ জামাল নুরুল হুদাকে বাণিজ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সভা শেষে এক সৌহার্দ্যপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সভা শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদাকে ডেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে হাত তুলে দেন।

‎​দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ড. শাহ জামাল নুরুল হুদার সুসম্পর্ক রয়েছে। এই বিশেষ মুহূর্তটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
‎​ঘটনার বিষয়ে জানতে চাইলে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে স্নেহ করেন। তাঁর সাথে দেড়-দুই দশকের সম্পর্ক। বিগত দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এখনও হাল ছাড়িনি।

আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনেক বঞ্চনা, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে এখন ক্ষমতায় এসেছে। তাই এখন জনগণকে আমাদের দেওয়ার পালা। জনগণ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে।’
‎​নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন আমি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম, দুই দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্টরা ফসল উঠাতে দেয়নি। এবার অনেক প্রত্যাশা নিয়ে আছি, আগামী সুদিনের অপেক্ষায়।’

‎​বাণিজ্যমন্ত্রীর সাথে হাত মেলানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সিলেট-১ আসনের অভিভাবক, মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার জন্যই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের দুজনকে একাসনে এনে হাসিমুখে হাতে হাত মিলিয়ে দিয়েছেন।’

‎​উল্লেখ্য, ড. শাহ জামাল নুরুল হুদা এর আগে নিজ ইউনিয়ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর