1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী(৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

প্রয়াত শাহেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন বার্ধক্যজনিত ভোগে গত মঙ্গলবার দিনগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

প্রয়াত শাহেদ আলীর নামাজে জানাজা গ্রামের মাদ্রাসা মাঠে বুধবার বিকেলে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, এলাকার মুরুব্বি ও স্থানীয় মুসল্লী সহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।

এদিকে থানা পুলিশ এর একটি পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।
প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর প্রয়ানে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি শোকবার্তা দিয়েছেন।

প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ, সাংবাদিক আলী আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভাপতি মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, ইয়াকুব হাসান অন্তর, সাংবাদিক পারভেজ হাসান, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, আদর্শ সাহিত্য পাঠাগারের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও পরিবেশ বাদী সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফজলে রাব্বি, রবিউল ইসলাম রবি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর