1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শায়খ আবু নছর কোরাইশ দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষাসফর ‘২৬ অনুষ্ঠিত

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

​বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শায়খ আবু নছর কোরাইশ দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের উদ্যোগে এক মনোরম ও আনন্দঘন পরিবেশে ‘শিক্ষাসফর ’২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

​অদ্য সকাল ৬:৩০ মিনিটে বৈটাখালী বাজার থেকে সিলেটের প্রকৃতির অনন্য লীলাভূমি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পথিমধ্যেই ভ্রমণের আমেজে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাতরাশ গ্রহণ করেন। এবং পতিমধ্যে হজরত শাহ জালাল (র) রওজা জেয়ারত সম্পন্ন করে আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় সুউচ্চ পাহাড় আর স্বচ্ছ জলের মেলবন্ধন— ভারতের সীমান্তঘেঁষা মনোরম সাদা পাথর এলাকায় পৌঁছায় কাফেলা।

​সেখানে প্রাকৃতির অপরূপ সৌন্দর্যের সান্নিধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশে আয়োজন করা হয় ক্বিরাআত, হামদ-নাতসহ নানা মুখর প্রতিযোগিতা।

​আনন্দমুখর মুহূর্তগুলো শেষে উক্ত স্পটে সিলেটের ঐতিহ্যবাহী পানসী রেস্তোরাঁয় শাখায় মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়। খাওয়া-দাওয়া ও ভ্রমণ শেষে বিকেলে কাফেলা পুনরায় নিজ প্রতিষ্ঠান ও বানিয়াচংয়ের উদ্দেশ্যে যাত্রা করে নিরাপদে শিক্ষাসফর সমাপ্ত করে।

​পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন করতে বিশেষ পরিশ্রম করেন হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুহাইল আহমদ এবং সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা হামিদুল ইসলাম।

​উক্ত সফরে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নছিবুর রহমান, ইমরান আহমেদ চৌধুরী, মাহবুবুল আলম, মাহবুব উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, মাওলানা জাকির হোসেন, আকিকুর রহমান মুবিন ও রাস্তাজ আলম ইকবাল হাফেজ শুভ আহমেদসহ হিফজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর