1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকার নাগডরা হাওরে টাস্কফোর্সের অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও রিংজাল দিয়ে মাছ শিকারের দায়ে চার মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগডরা হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে হাওরে অবৈধ রিংজাল ও চায়না দুয়ারী দিয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস করার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় চার মৎস্যজীবীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

 

অভিযান চলাকালে জব্দ করা ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর