1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদক উদ্ধারে হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ লাখাই থানা, শ্রেষ্ঠ অফিসার এসআই আবু কাউছার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রেখে হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে লাখাই থানা।

একই সাথে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানে বিশেষ সফলতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ এর আগস্ট মাসের ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত হয়েছেন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু কাউছার।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শরীফ আহমেদের দূরদর্শী পরিকল্পনা এবং সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় লাখইয়ে বিভিন্ন সময়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

ওসি শরিফ আহমেদের দুরদর্শী নেতৃত্বে লাখাই থানা পুলিশ মাদকের চোরাচালান রোধ এবং মাদক কারবারিদের দমনে অনন্য ভূমিকা রাখায় জেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছে।

এদিকে, মাদক উদ্ধারে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে লাখাই থানার সফল কর্মকর্তা এসআই মো. আবু কাউছারকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মো. তারেক মাহমুদ আনুষ্ঠানিকভাবে এসআই আবু কাউছারের হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

এই গৌরবউজ্জল অর্জনে বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শরীফ আহমেদ এবং শ্রেষ্ঠ অফিসার এসআই মো. আবু কাউছার জানান, এই স্বীকৃতি কর্মক্ষেত্রে দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিবে।

লাখাই থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত এবং নিরাপদ করতে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি শরিফ আহমেদ জানান, হবিগঞ্জ জেলায় লাখাই থানার এমন গৌরবোজ্জ্বল সাফল্যে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে প্রেরণা হয়ে কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর