1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সুনামগঞ্জের মধ্যনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রৌহা -আলমপুর এলাকায় আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি মুক্তিযোদ্ধা নুর ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

র‍্যালি শেষে মুক্তিযোদ্ধা নুর ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ঝুটন মিয়া।

আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন আহমেদ, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব তালুকদার, সংগঠনের সদস্য মোবারক মিয়া, শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, সমীরন তালুকদার ও মোশাররফ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব পড়ে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা জরুরি। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয়ভাবে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা বলেন, আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর