1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওর জলাভূমি সম্পদের সঠিক ব্যবহার শীর্ষক কর্মশালা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

সুনামগঞ্জের ‘টাঙ্গুয়ার হাওর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্প পরিবেশ অধিদপ্তরের পরিচালক শাহেদা বেগম।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপ-সচিব আমিরুল কায়সার, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস রঞ্জন শীল, তাহিরপুর উপজেলা নির্বাহী পরিচালক মো. মেহেদী হাসান মানিক,পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়েে উপপরিচালক মো. মোহাইমিনুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশকর্মী, গবেষক,গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাউসবোট সমূহকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, হিজল-করচসহ দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন জোরদার করা, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ, নির্ধারিত নৌপথ (রুট) অনুসরণ নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হাওরের পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর